বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির পর্ষদ সভা ১৫ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) মতিন স্পিনিং মিলসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ টাকা ৯৮ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৬৪ পয়সায়।
সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মতিন স্পিনিং মিলস। সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। ২০২০ হিসাব বছরের জন্য কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল মতিন স্পিনিং মিলস। আগের হিসাব বছরের জন্য ১৭ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৯৭ কোটি ৪৯ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৪০১ কোটি ৫০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৭৪ লাখ ৯০ হাজার। এর মধ্যে ৩২ দশমিক ৭২ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৪০ দশমিক ৮৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ২৬ দশমিক ৪২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।










