সম্প্রতি বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাস ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানী আগারগাঁওয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বৈঠকে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন। দুই বন্ধুপ্রতিম রাষ্ট্র বাংলাদেশ-জাপানের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করার পাশাপাশি আগামী নভেম্বরের শেষে জাপানে অনুষ্ঠেয় ইনভেস্টমেন্ট সামিট সফলভাবে আয়োজনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। —বিজ্ঞপ্তি
জাপান দূতাবাস ও বিডার সঙ্গে বিএসইসির বৈঠক
সম্প্রতি বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাস ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।










