বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও ঢাকা ওয়াসার মধ্যে গতকাল একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মুহাম্মদ আমিরুল হক ভূঞা। সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষে পরিচালক (বোর্ড) ওবায়দুল ইসলাম এবং ঢাকা ওয়াসার পক্ষে সচিব শারমীন হক আমির। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নকশা ও গবেষণা) মো. জহিরুল ইসলাম, ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক ড. মো. মিজানুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।