চলতি বছরে সর্বোচ্চ আয় করেছে ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি। সেই সঙ্গে বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে। গতকাল এ তথ্য প্রকাশ করে ম্যানচেস্টার সিটি। ২০২৩ সালের জুন পর্যন্ত ম্যানচেস্টার সিটি এফসি লিমিটেডের বার্ষিক প্রতিবেদন অনুসারে, প্রতিষ্ঠানটির আয় ছিল ৭১ কোটি ২৮ লাখ পাউন্ড, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৩ শতাংশ অর্থাৎ ৯ কোটি ৯৮ লাখ পাউন্ড বেশি। প্রতিষ্ঠানটির নিট মুনাফা ৮ কোটি ৪ লাখ পাউন্ড। ম্যানচেস্টার সিটি চেয়ারম্যান খালদুন আল মুবারক এক বিবৃতিতে বলেন, ‘২০২২-২৩ মৌসুমে ম্যানচেস্টার সিটি নতুন উচ্চতা অর্জন করেছে এবং নতুন মানদণ্ড স্থাপন করেছে। গত মৌসুমে নিজেদের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফুটবল সাফল্য ও বাণিজ্যিক প্রবৃদ্ধি অর্জন করেছে।’ গালফ নিউজ
সর্বোচ্চ আয় ম্যানচেস্টার সিটির
চলতি বছরে সর্বোচ্চ আয় করেছে ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি। সেই সঙ্গে বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে।










