প্রতিষ্ঠানটি বলছে, এটি একটি গ্রাহককেন্দ্রিক আফটার-সেলস উদ্যোগ, যার লক্ষ্য সারা দেশের হুন্দাই গ্রাহকদের জন্য যানবাহন রক্ষণাবেক্ষণকে আরো সহজ ও উপভোগ্য করে তোলা।

হুন্দাই বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এপ্রিল ও মে মাসজুড়ে চলমান এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা পাবেন বিভিন্ন আকর্ষণীয় সুবিধা। এর মধ্যে রয়েছে জেনুইন স্পেয়ার পার্টসে সর্বোচ্চ ১৫ শতাংশ, সার্ভিস চার্জে ২০ শতাংশ এবং কার ওয়াশে ৩০ শতাংশ ছাড়। এছাড়া হুন্দাইয়ের জিডিএস ডায়াগনস্টিক সিস্টেমের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ভেহিকল হেলথ চেকআপ এবং আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ থাকছে।

ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুন্দাই বাংলাদেশের হেড অব মার্কেটিং জেএম তসলিম কবীর; হেড অব এইচআর আলোক চক্রবর্তী; সিনিয়র ম্যানেজার-সেলস অপারেশনস মো. আতাউর রহমান; ম্যানেজার-প্রডাক্ট অ্যান্ড সাপ্লাই চেইন মো. রুবাইয়াত উদ্দিন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও সার্ভিস সেন্টার ইনচার্জ মো. মেহেদী হাসান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘মাইলস অব স্মাইল ক্যাম্পেইন’ হুন্দাই বাংলাদেশের আফটার-সেলস সার্ভিস অভিজ্ঞতা আরো উন্নত করার ধারাবাহিক প্রতিশ্রুতির প্রতিফলন। এর মাধ্যমে গ্রাহকরা তাদের যানবাহন সর্বোত্তম অবস্থায় রাখতে পারবেন এবং একইসঙ্গে উপভোগ করবেন আকর্ষণীয় অফার।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকরা দেশব্যাপী হুন্দাইয়ের অনুমোদিত সার্ভিস সেন্টারগুলোয় ‘মাইলস অব স্মাইল ক্যাম্পেইন’-এর আওতাধীন বিশেষ সুবিধাগুলো পাবেন।