জনসন অ্যান্ড জনসন (জেএন্ডজে) ও ভারতীয় ওষুধ প্রস্তুতকারক লুপিন তাদের যক্ষ্মার ওষুধ বেডাকুইলিন নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোয় সস্তা মূল্যে সরবরাহ করবে। খবর রয়টার্স।
জাতিসংঘ সমর্থিত স্টপ টিবি পার্টনারশিপ বলেছে, জেএন্ডজে ছয় মাসের যক্ষ্মা চিকিৎসা কোর্সের নতুন মূল্য ১৩০ ডলার, যা আগের চেয়ে ৫৫ শতাংশ কম। অন্যদিকে লুপিন ৩৩ শতাংশ মূল্য হ্রাস করে ছয় মাসের যক্ষ্মা চিকিৎসা কোর্সের নতুন মূল্য করেছে ১৯৪ ডলার।
ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট গ্লোবাল হেলথ ব্যুরোর সহকারী প্রশাসক অতুল গাওয়ান্দে বলেছেন, ‘মূল্য কমানোর ঘটনা জীবন রক্ষাকারী ওষুধটিকে সবার কাছে পৌঁছে দেয়া সহজ করবে। ২০৩০ সালের মধ্যে এটি টিবি নির্মূল করার পথে আমাদের এগিয়ে রাখবে।’
উল্লেখ্য, বেডাকুইলিন অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে যক্ষ্মার (টিবি) বিরুদ্ধে উদ্ভাবিত তিনটি নতুন ওষুধের একটি। এটি টিবি সংক্রমণ প্রতিরোধে সুপারিশকৃত চিকিৎসা পদ্ধতির প্রধান অংশ।










