মহামারী শুরুর আগে থেকেই বেশ চাপের মধ্যে ছিল হীরা শিল্প। করোনা মহামারীতে বিলাসবহুল এ গহনা খাতটি আরো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শিগগিরই ঘুরে দাঁড়ানোর আশাবাদ পোষণ করছে সংশ্লিষ্টরা। খবর মাইনিং ডটকম।

অলিয়া লিন্ডে নামে বেইনের এক অংশীদার বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস শিগগিরই শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াবে হীরা শিল্প।

চলতি বছরই চীনে হীরার গহনা চাহিদা সম্পূর্ণভাবে ঘুরে দাঁড়াবে। ভারতের অবশ্য ২০২৩ সালের শেষ বা ২০২৪ সাল লেগে যেতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হীরার গহনার চাহিদা ২০২২-২৩-এর মধ্যে স্বাভাবিক হবে।

বেইনের পূর্বাভাস, ২০২৩-৩০-এর মধ্যে অমসৃণ হীরা উত্তোলন স্থিতিশীল থাকবে। চীন ও ভারতে উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের বিস্তৃতিতে বৈশ্বিক শিল্পটি ঘুরে দাঁড়াবে।

প্রতিবেদনে দেখা গেছে, ২০২০ সালে হীরা উত্তোলন কমেছে ২০ শতাংশ। অবশ্য ২০১৯ সালেও তা বছরওয়ারি কমেছিল ১৮ শতাংশ। মাইনিং কোম্পানিগুলোকে এ শ্লথগতির ধকল সইতে হয়েছে এবং তাদের মুনাফা ২২ শতাংশীয় পয়েন্ট কমেছে।