দুবাইয়ের আবাসন খাতে ৬৩০ কোটি ডলার মূল্যের রেকর্ড লেনদেন হয়েছে। ২৫ আগস্ট শেষ হওয়া সপ্তাহে এ রেকর্ড তৈরি করে খাতটি। নগর ল্যান্ড ডিপার্টমেন্টের তথ্য সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে খাতটিতে মোট লেনদেনের সংখ্যা ছিল ৩ হাজার ২৯৯। এর মধ্যে ১৮৩টি প্লট বিক্রি করা হয়েছে ৩৬ কোটি ২০ লাখ ডলারে ও ২ হাজার ৩৬১টি অ্যাপার্টমেন্ট ও ভিলা বিক্রি করা হয়েছে ১৬০ কোটি ডলারে। সর্বাধিক লেনদেন করেছে মদিনাত আল মাতার। তাদের ৫১টি লেনদেনে বিক্রির পরিমাণ ছিল ৪ কোটি ৯৬ লাখ ডলার। অ্যারাবিয়ান বিজনেস