ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ঢাকায় বস্তিবাসী ও ছিন্নমূল রোজাদারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি প্রধান অতিথি হিসেবে গতকাল ঢাকার রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ করেন। ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রহমতে আলম ইসলাম মিশনের সাধারণ সম্পাদক জহিরুল হক জিল্লু, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. সাইদুর রহমান ও মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বয়েজ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মো. আলমগীর চৌধুরী। —বিজ্ঞপ্তি
রোজাদারদের মাঝে ইসলামী ব্যাংকের খাদ্যসামগ্রী বিতরণ
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ঢাকায় বস্তিবাসী ও ছিন্নমূল রোজাদারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি প্রধান অতিথি হিসেবে গতকাল ঢাকার










