ক্রেতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে ওয়ালটন কম্পিউটারে ক্যাশব্যাক অফার ২০২৪। এ অফারে ওয়ালটন কম্পিউটার পণ্যে রয়েছে শতভাগ ক্যাশব্যাক পাওয়ার সুযোগ। এরই মধ্যে ছয়জন ক্রেতা ওয়ালটন কম্পিউটার পণ্য কিনে শতভাগ ক্যাশব্যাক পেয়েছেন। এছাড়া বিভিন্ন অংকের ক্যাশব্যাক পেয়েছেন আরো অসংখ্য ক্রেতা। নগদ মূল্য ও কিস্তি সুবিধায় ওয়ালটন কম্পিউটার পণ্য কেনার ক্ষেত্রে এ ক্যাশব্যাক মিলছে। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ অফার চলবে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত। 

গত মাসে ওয়ালটন কম্পিউটার ক্যাশব্যাক অফারের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুরু থেকেই এ অফার ক্রেতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে। ক্যাম্পেইন শুরুর পর পরই টাঙ্গাইলের নাগরপুর ওয়ালটন প্লাজা থেকে ল্যাপটপ কিনে ১০০% ক্যাশব্যাক পান মোহাম্মদ কাউসার।

এরপর যশোরের নিউ মার্কেট ওয়ালটন প্লাজা থেকে ল্যাপটপ কিনে শতভাগ ক্যাশব্যাক পান মো. বদরুল আলম আব্বাসী। ওয়ালটন প্লাজা কুড়িগ্রাম থেকে কিস্তিতে একটি ল্যাপটপ কিনে ১০০% ক্যাশব্যাক বিজয়ী হন শিক্ষার্থী মো. মোস্তাকিন বিল্লাহ মাসুম। এদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া ওয়ালটন প্লাজা থেকে আরেকটি ল্যাপটপ কিনে শতভাগ ক্যাশব্যাক পান জান্নাতুল ইসলাম তুয়া। এছাড়া সিরাজগঞ্জের শাহজাদপুর ওয়ালটন প্লাজা থেকে কিস্তি সুবিধায় ল্যাপটপ কিনে ১০০% ক্যাশব্যাক বিজয়ী হয়েছেন মো. রেদওয়ান সরকার। আর আমানতগঞ্জ বরিশাল ওয়ালটন প্লাজা থেকে এন৪০প্রো মডেলের ল্যাপটপ কিনে শতভাগ ক্যাশব্যাক পান মো. ইশাদ আকন। 

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার মো. তৌহিদুর রহমান রাদ জানান, এ অফারের আওতায় ক্রেতারা দেশের সব ওয়ালটন প্লাজা থেকে ডেস্কটপ, ল্যাপটপ, অল ইন ওয়ান পিসি, ২৭ ইঞ্চি মনিটর, সিঙ্গেল ফাংশন প্রিন্টার, ওয়ালপ্যাড ৮জি ট্যাবলেট, সব মডেলের ব্লুটুথ স্পিকার, পোর্টেবল এসএসডি, পাওয়ার সাপ্লাই ইউনিট, ৩০০ এমবিপিএস রাউটার, ওয়েট স্কেল, ওয়েবক্যাম, পেনড্রাইভ, পাওয়ারব্যাংকসহ বিভিন্ন পণ্য কিনে ১০০% পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারছেন। ক্যাশব্যাক অফারে ক্রয়কৃত পণ্যের ক্ষেত্রে অন্য কোনো অফার প্রযোজ্য নয়। —বিজ্ঞপ্তি