দেশের মানব সম্পদ ব্যবস্থাপনা পেশাজীবীদের সংগঠন এইচআর ক্লাব বাংলাদেশ লিমিটেডের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ক্লাবের সদস্যের উপস্থিতিতে দীর্ঘ আলোচনার পর আগামী দুই বছরের (২০২৪-২০২৫) জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এম নজরুল ইসলামকে ক্লাবের প্রেসিডেন্ট এবং মুহাম্মদ জিয়াউল করিমকে সেক্রেটারি জেনারেল করা হয়েছে।

এছাড়া মাসুদুল আলম (ভাইস প্রেসিডেন্ট), জি এম.শরিফ (জয়েন্ট সেক্রেটারি জেনারেল), জসিম উদ্দিন এফসিএমএ (ফাইনান্স), চৌধুরী নুর এ সানী (অপেরেশনাল অ্যাফেয়ার্স),এ এন এম ইব্রাহিম (লিগ্যাল), নিগার সুলতানা শীলা(পাবলিক অ্যান্ড এক্সটারনাল অ্যাফেয়ার্স), আব্দুর রাজ্জাক (ওয়েলফেয়ার অ্যাফেয়ার্স) এবং মো. সালাউদ্দিনকে মেম্বারশীপ অ্যাফেয়ার্স সেক্রেটারি পদে দায়িত্ব দেয়া হয়। এছাড়াও মুত্তাকিন হাসান, মুশফিকুল আজম, নুর ই আলম, হাবিবুল্লাহ বাবু এবং বেলাল হোসেনকে ক্লাবের কার্যকরী কমিটির সদস্য মনোনীত করা হয়। - বিজ্ঞপ্তি