কভিড-১৯ প্রাদুর্ভাব কমে যাওয়ায় সম্প্রতি সীমান্ত উন্মুক্ত করেছে জাপান। প্রথম সপ্তাহে গাইডেড ট্যুরে দেশটিতে ভ্রমণের আবেদন করেছেন ১ হাজার ৩০০ জনেরও বেশি পর্যটক। জাপানের ট্যুরিজম এজেন্সির প্রধান কোইচি ওয়াদা বলেন, জুনে ভ্রমণের জন্য ৩০০টিরও বেশি আবেদন গৃহীত হয়েছে। জুলাইয়ে ভ্রমণের জন্য আবেদনের সংখ্যা প্রায় এক হাজার। প্রথম সপ্তাহে একটি দল জাপানে প্রবেশও করেছে। যদিও তিনি তাদের জাতীয়তা প্রকাশ করেননি। —কিয়োদো নিউজ
প্রথম সপ্তাহে জাপানে প্রবেশের আবেদন ১৩০০ পর্যটকের
কভিড-১৯ প্রাদুর্ভাব কমে যাওয়ায় সম্প্রতি সীমান্ত উন্মুক্ত করেছে জাপান। প্রথম সপ্তাহে গাইডেড ট্যুরে দেশটিতে ভ্রমণের আবেদন করেছেন ১ হাজার ৩০০ জনেরও বেশি পর্যটক।










