ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি এগ্রো-সিএসআর প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বিএইউ) সঙ্গে দুটি ভিন্ন সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান ও ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ্যা অনুষদ বিভাগের প্রফেসর ড. আহমেদ খায়রুল হাসান এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কীটতত্ত্ব বিভাগের প্রধান ড. নির্মল কুমার দত্ত ইউসিবির করপোরেট অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।