রাশিয়ায় গাড়ি বিক্রিতে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। মে মাসে দেশটিতে গাড়ি বিক্রি কমেছে ৮৩ দশমিক ৫ শতাংশ। এ হার দেশটির ইতিহাসে বড় ধরনের পতনকে চিহ্নিত করে। অ্যাসোসিয়েশন অব ইউরোপিয়ান বিজনেস (এইবি) জানিয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার অটোমোবাইল খাত ধ্বংসের মখোমুখি হয়েছে। খাতটি তীব্র যন্ত্রাংশ ঘাটতি মোকাবেলা করছে। গত মাসে রাশিয়ায় মাত্র ২৪ হাজার ২৬৮ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। গত বছরের এ সময়ে গাড়ি বিক্রি ছয় গুণ বেশি ছিল। রয়টার্স