ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল), উদ্যোক্তাদের সংগঠন অন্ট্রাপ্রেনিউরস অর্গানাইজেশন (ইও) এবং ভিসার সঙ্গে একটি কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড উদ্বোধন করেছে। রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্ট্রাপ্রেনিউরস অর্গানাইজেশনের প্রেসিডেন্ট মো. জিয়া উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইও মেম্বারশিপ চেয়ার ফাতিন হক, ফাইন্যান্স চেয়ার তানভীর খান ও কো-চেয়ার নাফিস খান, ইবিএল কমিউনিকেশনস ও এক্সটারনাল অ্যাফেয়ার্স বিভাগ প্রধান জিয়াউল করিম, কার্ড বিভাগ প্রধান তাসনীম হোসেন প্রমুখ।
অন্ট্রাপ্রেনিউরস অর্গানাইজেশনের সঙ্গে কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড চালু করল ইবিএল
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল), উদ্যোক্তাদের সংগঠন অন্ট্রাপ্রেনিউরস অর্গানাইজেশন (ইও) এবং ভিসার সঙ্গে একটি কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড উদ্বোধন করেছে।









