ঢাকা ব্যাংক পিএলসি ও মাস্টারকার্ড তরুণদের জন্য বিশেষ ডুয়াল কারেন্সি প্রিপেইড কার্ড ‘স্পার্ক’ চালু করেছে। এর মাধ্যমে দেশ-বিদেশের যেকোনো জায়গায় সহজে লেনদেন করা যাবে। এ উপলক্ষে সম্প্রতি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন ঢাকা ব্যাংকের ডিএমডি (চলতি দায়িত্ব) মোহা. মোস্তাক আহমেদ ও মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) একেএম শাহনেওয়াজ এবং মাস্টারকার্ডের সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল, পরিচালক জাকিয়া সুলতানা ও মার্চেন্ট অ্যান্ড কমার্স লিড জুবায়ের হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট জ্যেষ্ঠ কর্মকর্তারা।