রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও সৌদি আরবের ইন্টারহেলথ হাসপাতালের মধ্যে একটি স্মারক (এমওইউ) চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির মাধ্যমে হাসপাতাল দুটি নিকট ভবিষ্যতে স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে একসঙ্গে কাজ করবে। সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী বদর আল বদর ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়ার উপস্থিতিতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্ত্তী এবং ইন্টারহেলথ হাসপাতালের সিইও ডা. মতিক সাদ আল শেহরানি চুক্তিতে স্বাক্ষর করেন।