ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে সিরাজগঞ্জের কাজিপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি কাজিপুর আল-জামিয়াতুল মাদানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনিরুল হাসান মাসুম, এডিশনাল অ্যাডমিশন ডিরেক্টর মো. আব্দুল গাফফার ও জনসংযোগ প্রধান রাইসুল হক চৌধুরী এবং স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপক মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন আইএসইউ সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সদস্য ও স্থানীয় বিভিন্ন কলেজের অধ্যক্ষরা।
সিরাজগঞ্জে শীতার্তদের পাশে আইএসইউ সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে সিরাজগঞ্জের কাজিপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।









