চীনের বাজারে টেসলার বিদ্যুচ্চালিত গাড়ি মডেল ওয়াইয়ের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বাড়ানো হচ্ছে। শুক্রবার কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়, এখন থেকে জনপ্রিয় গাড়িটির দাম পড়বে ২ লাখ ৬১ হাজার ৯০০ ইউয়ান বা ৩৮ হাজার ৫৭৭ ডলার। চলতি বছরের শুরুতে দাম কমানোর ঘোষণায় টেসলার গাড়ির দাম বেড়ে যায়। এতে চাহিদামাফিক গাড়ি সরবরাহে হিমশিম খাচ্ছে টেসলার সাংহাই কারখানা। চীনের বাজারে মডেল ওয়াইয়ের দাম আগের ২ লাখ ৫৯ হাজার ৯০০ ইউয়ান থেকে ২ হাজার ইউয়ান বাড়ানো হচ্ছে। রয়টার্স