উত্তর আমেরিকার বাইরে থেকে আসন্ন সাইবারট্রাক পিকআপের ক্রয়াদেশ নেয়া বন্ধ করেছে টেসলা। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এ ঘোষণা দিয়েছে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি কেবল যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে ক্রয়াদেশ নিচ্ছে। যদিও ক্রয়াদেশ নেয়া বন্ধের কোনো কারণ জানায়নি টেসলা। এর আগে সংস্থাটির প্রধান নির্বাহী ইলোন মাস্ক বলেন, টেসলা আগামী বছর টেক্সাসের অস্টিনের কারখানায় সাইবারট্রাক উৎপাদন শুরু করবে। আমাদের কাছে প্রথম সাইবারট্রাকের অনেক ক্রয়াদেশ রয়েছে। উৎপাদন শুরুর পর এগুলো সরবরাহ করতেই সম্ভবত তিন বছর সময় লাগবে। —রয়টার্স