সুবর্ণ নাগরিক ফাউন্ডেশনের সহযোগিতায় ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) গতকাল ‘ইবিএল ইন্সপায়ারিং উইমেন অ্যাওয়ার্ডস ২০২৩’ আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১৫ নারীকে পুরস্কৃত করা হয়। ইবিএলের এমডি ও সিইও আলী রেজা ইফতেখার এবং ডিএমডি এম খোরশেদ আনোয়ার পুরস্কারপ্রাপ্ত নারী প্রত্যেকের হাতে একটি ক্রেস্ট এবং ২৫ হাজার টাকার চেক তুলে দেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন সুবর্ণ নাগরিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল চৌধুরী, স্পর্শ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং স্পর্শ ব্রেইল প্রকাশনার প্রতিষ্ঠাতা নাজিয়া জাবিন, ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট নাজ ফারহানা আহমেদ প্রমুখ।
ইবিএল ইন্সপায়ারিং উইমেন অ্যাওয়ার্ড পেলেন ১৫ নারী
সুবর্ণ নাগরিক ফাউন্ডেশনের সহযোগিতায় ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) গতকাল ‘ইবিএল ইন্সপায়ারিং উইমেন অ্যাওয়ার্ডস ২০২৩’ আয়োজন করে।









