বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা সম্প্রতি টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি গোপালগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে ফরিদপুর জোনের প্রধান প্রকৌশলীসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন প্রকল্পের অগ্রগতির বিষয়ে মতবিনিময় করেন।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নতুন মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদন
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা সম্প্রতি টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।










