বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) শুরু হলো দুদিনব্যাপী জাতীয় এন্টারপ্রেনারশিপ এক্সপো ২০২৫ (২.০)। আজ রোববার (১৪ ডিসেম্বর) এ মেলার উদ্বোধন করা হয়। এবারের মেলার মূল প্রতিপাদ্য ‘নেতৃত্ব এবং সাফল্য কীভাবে তৈরি করা যায়’।
এক্সপোটির আয়োজন করেছে বিইউএফটি বিজনেস ক্লাব। মেলার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে তাজা হেয়ার ওয়েল ও প্রাইম ব্যাংক। সহ-পৃষ্ঠপোষক হিসেবে আছে স্টেপ ফুটওয়্যার, কইথে বাংলাদেশ ও এমএসআই ইন্টারন্যাশনাল।
দেশের নানা প্রান্ত থেকে ৫০টিরও বেশি হ্যান্ডমেড ক্রাফটিং, ফ্যাশন, ফুড এবং বিভিন্ন ক্যাটাগরির স্টল এক্সপোতে এসেছে। মেলায় বিজনেস কেস কম্পিটিশন, প্যানেল ডিসকাশন, সেমিনার, কালচারাল শো ও ট্রেনিং সেশনসহ বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী আয়োজনে ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আইয়ুব নবী খান, অভিনেতা অনন্ত জলিল, অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা এবং তাজা হেয়ার অয়েলের সিইও ইমতিয়াজ আহমেদ ইমন।
এছাড়াও ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শায়েলা আবেদিন, প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এম মাহবুব হাসান, স্টেপ ফুটওয়্যারের সিইও আমিনুল ইসলাম শামীম, বিইউএফটি বিজনেস ক্লাবের অ্যাডভাইজর শেখ মোহাম্মদ ইমরানসহ বেশ কয়েকজন শিল্পোদ্যোক্তা, করপোরেট নেতা, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
—বিজ্ঞপ্তি










