চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রেকর্ড পরিমাণ মুনাফা করেছে জ্বালানি জায়ান্ট শেল। জ্বালানি তেলের দাম বাড়ায় সংস্থাটির মুনাফায় উল্লম্ফন দেখা দেয়। এ অবস্থায় ক্রমবর্ধমান ব্যয় মোকাবেলায় সহায়তা করার জন্য ব্রিটিশ সরকারের প্রতি জ্বালানি সংস্থাগুলোর ওপর করারোপের দাবি জোরালো হচ্ছে। বছরের প্রথম তিন মাসে সংস্থাটির মুনাফা ৯১০ কোটি ডলারে উন্নীত হয়েছে। যেখানে গত বছরের এ সময়ে সংস্থাটির মুনাফার পরিমাণ ছিল ৩২০ কোটি ডলার। এপি
জ্বালানি তেলের দাম বাড়ায় রেকর্ড মুনাফা শেলের
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রেকর্ড পরিমাণ মুনাফা করেছে জ্বালানি জায়ান্ট শেল। জ্বালানি তেলের দাম বাড়ায় সংস্থাটির মুনাফায় উল্লম্ফন দেখা দেয়।










