যুক্তরাষ্ট্রের বাজারে গত মে মাসে গাড়ি বিক্রি ৩১ শতাংশ কমেছে হুন্দাই মোটর ও তার সাবসিডিয়ারি কিয়া করপোরেশনের। সম্প্রতি এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটি জানায়, যুক্তরাষ্ট্রে গাড়ি বিক্রি হয়েছে ১ লাখ ১৭ হাজার ৩৭৩ ইউনিট। গত বছরের একই মাসে যেখানে তাদের বিক্রি হয়েছিল ১ লাখ ৭০ হাজার ৩১৫ ইউনিট। জানুয়ারি থেকে মে মাস নাগাদ যুক্তরাষ্ট্রে হুন্দাইয়ের গাড়ি বিক্রি হয়েছে ৫ লাখ ৪৮ হাজার ৯৭৪ ইউনিট। —ইয়োনহাপ এজেন্সি