রোইভান্ট ও ফাইজারের হোল্ডিং কোম্পানি টেলাভান্টকে ৭১০ কোটি ডলারে অধিগ্রহণ করতে যাচ্ছে সুইস ফার্মাসিউটিক্যালস জায়ান্ট রোচে। প্রদাহজনিত অন্ত্রের রোগের ওষুধের পেটেন্ট রাইট পেতে এ অধিগ্রহণ হতে যাচ্ছে। কোম্পানির অনকোলজি মেডিসিন বিক্রি বাড়ানোর কৌশল হিসেবে উদ্যোগটি নেয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতি বছর প্রদাহজনিত অন্ত্রের রোগে বিশ্বব্যাপী লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়। বেশির ভাগ রোগী এর রোগের চিকিৎসায় স্থায়ী কোনো সমাধান পান না। যুক্তরাষ্ট্র ও জাপানে পরীক্ষামূলকভাবে ওষুধ আরভিটি-৩১০১ তৈরি করছে রোইভান্ট ও ফাইজারের যৌথ উদ্যোগ টেলাভান্ট হোল্ডিংস। তাদের কিনে নিচ্ছে সুইস ফার্মাসিউটিক্যালস কোম্পানিটি। 

এ রোগের ওষুধ তৈরিতে সফলতা অর্জন করতে পারলে আরো অতিরিক্ত ১৫ কোটি ডলারে বিনিয়োগে সম্মত হয়েছে। প্রদাহজনিত অন্ত্রের রোগের রোগীদের ক্ষেত্রে ড্রাগটির সম্ভাবনা সম্পর্কে আশাবাদী শিনোকোর।