চুয়াডাঙ্গার ভালাইপুর বাজার মাস্টার আব্দুল ওয়াহেদ মার্কেটে ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শোরুম উদ্বোধন করা হয়েছে।৷উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য এমএ রাজ্জাক খান রাজ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১৪ নং চিৎলা ইউনিয়নের চেয়ারম্যান মো. হাসানুজ্জামান সরোয়ার, আলুকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তহিদুল ইসলাম, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মোজাম্মেল হক, ভালাইপুর বাজার সমিতির সভাপতি সেক্রেটারি মো. সোহেল রানা শান্তি প্রমুখ। —বিজ্ঞপ্তি