কৌশলগত ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পসংক্রান্ত একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। ইবিএলের এমডি ও সিইও আলী রেজা ইফতেখার এবং আইএফসির কান্ট্রি ম্যানেজার বাংলাদেশ, ভুটান ও নেপাল গতকাল ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএলের এএমডি আহমেদ শাহীন, ডিএমডি এম খোরশেদ আলম, ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান সাইফুল ইসলাম প্রমুখ।