এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দেশজুড়ে ছড়িয়ে থাকা ব্যাংকটির বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।
প্রিমিয়ার ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠানটি গ্রাহকসেবা, আর্থিক সুশাসন ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ। ‘রিকভারি মান্থ-এপ্রিল ২০২৬’ সে ধারাবাহিক প্রয়াসেরই অংশ, যার মাধ্যমে গ্রাহকদের আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে একটি স্থিতিশীল ও আস্থাভিত্তিক ব্যাংকিং পরিবেশ গড়ে তোলা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার মোহাম্মদ আল-আমীন; উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং প্রধান এসএম ওয়ালি উল মোর্শেদ; উপব্যবস্থাপনা পরিচালক অমলেন্দু রায় এবং রিকভারি প্রধান ও এসইভিপি মো. আনোয়ার হোসেইন।
প্রধান অতিথির বক্তব্যে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করে এ উদ্যোগ গ্রহণের মাধ্যমে আমরা একটি টেকসই ও সুশৃঙ্খল আর্থিক পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এটি গ্রাহক আস্থাকে আরো সুদৃঢ় করবে এবং ব্যাংকের কার্যক্রমকে আরো শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করবে।’
উদ্বোধনী বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) বলেন, ‘রিকভারি কার্যক্রম শুধু ব্যাংকের অভ্যন্তরীণ প্রক্রিয়াকে গতিশীল করে না; বরং গ্রাহকদের জন্য একটি সহায়ক ও দায়িত্বশীল আর্থিক পরিবেশ নিশ্চিত করে।’ এ উদ্যোগের মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক তার গ্রাহকদের আর্থিক পরিকল্পনাকে সঠিক পথে এগিয়ে নিতে সহায়তা করবে বলেও জানান তিনি।










