ব্যাংক এশিয়া লিমিটেড সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সভিত্তিক (এআই) ফিনটেক ফার্ম আগাম ইন্টারন্যাশনালের সঙ্গে অগ্রিম মজুরি অ্যাকসেস (ইডব্লিউএ) বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করেছে। ব্যাংক এশিয়ার এএমডি এএনএম মাহফুজ ও আগাম ইন্টারন্যাশনালের অপারেশন ডিরেক্টর মাসুদুর রহমান চুক্তিপত্র হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার ডিএমডি এসএম ইকবাল হোছাইন ও মুহাম্মদ মোস্তফা হাইকাল হাশমী, হেড অব এমএসএমই অ্যান্ড এগ্রিকালচার ডিভিশন মো. শামিনুর রহমান প্রমুখ।