ইস্ট আফ্রিকান কমিউনিটিতে (ইএসি) যোগ দিয়েছে সোমালিয়া। তিন দশকের যুদ্ধের পর অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর উদ্দেশ্যে এ উদ্যোগ নিয়েছে দেশটি। এ বিষয়ে প্রেসিডেন্ট হাসান শেখ মাহামুদ বলেন, ‘আঞ্চলিক বাণিজ্য ব্লকে যোগদানের মাধ্যমে সোমালিয়ার জন্য একটি সম্ভাবনার দ্বার খুলছে। এটি ভবিষ্যতে সুযোগ ও সমৃদ্ধির জন্য স্বপ্ন দেখাচ্ছে।’ সোমালিয়া ১৯৯১ সাল থেকে সংঘাতে জর্জরিত এবং দেশের অনেক অংশ জিহাদি গোষ্ঠী আল-শাবাব নিয়ন্ত্রিত। বিবিসি
ইএসিতে যোগ দিয়েছে সোমালিয়া
ইস্ট আফ্রিকান কমিউনিটিতে (ইএসি) যোগ দিয়েছে সোমালিয়া। তিন দশকের যুদ্ধের পর অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর উদ্দেশ্যে এ উদ্যোগ নিয়েছে দেশটি।










