এক্সে (টুইটার) সব বিজ্ঞাপন প্রচার স্থগিত করেছে আইবিএম (ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস করপোরেশন)। কারণ বিজ্ঞাপনগুলো অ্যাডলফ হিটলার ও নাৎসি পার্টির প্রচারসামগ্রীর পাশে রাখা হয়েছিল। এর আগে এক্সে ইহুদি সম্প্রদায়ের সদস্যরা শ্বেতাঙ্গদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে বলে মিথ্যা দাবি তোলা হয়। এমনকি ইহুদিবিরোধী পোস্টকে এক্সের মালিক ইলোন মাস্ক সমর্থন করেন। গণমাধ্যম পর্যবেক্ষক মিডিয়া ম্যাটারস জানায়, এক্সে আইবিএম, অ্যাপল, ওরাকল ও কমকাস্টের বিজ্ঞাপনগুলো সেমিটিক সামগ্রীর পাশাপাশি স্থাপন করা হচ্ছে। ফ্রি মালয়েশিয়া টুডে
এক্সে বিজ্ঞাপন প্রচার স্থগিত করল আইবিএম
এক্সে (টুইটার) সব বিজ্ঞাপন প্রচার স্থগিত করেছে আইবিএম (ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস করপোরেশন)।










