ফের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী মো. হারুনুর রশীদ মোল্লাহ। পুনরায় এক বছরের জন্য দায়িত্ব গ্রহণের পর সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রকৌ. মো. হারুনুর রশীদ মোল্লাহ্। পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং দোয়া করেন। এ সময়ে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তিতাসের ব্যবস্থাপনা পরিচালকের শ্রদ্ধা
ফের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী মো. হারুনুর রশীদ মোল্লাহ।










