জানুয়ারিতে এক মাস আগের তুলনায় কমে গেছে বোয়িং উড়োজাহাজের ক্রয়াদেশ ও সরবরাহ। গত মাসে বোয়িং সরবরাহ করেছে ৩৮টি জেটলাইনার্স, তার মধ্যে ৩৫টি সবচেয়ে বেশি বিক্রি হওয়া ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ, ডিসেম্বরে যেখানে মোট সংখ্যা ছিল ৬৯। তার পরও সংখ্যাটা ২০২২ সালের জানুয়ারির তুলনায় বেশি ছিল। সেবার হস্তান্তর করা হয়েছিল ৩২টি উড়োজাহাজ। খবর সিএনবিসি।
এ তালিকায় প্রস্তুতকারক ও তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী এয়ারবাসকে দেয়া এয়ার ইন্ডিয়ার সবচেয়ে বড় অর্ডারগুলো নেই। ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এসব অর্ডার করা হয়।
এয়ার ইন্ডিয়া ২২০টি নতুন বোয়িং উড়োজাহাজ ও ২৫০টি এয়ারবাসের উড়োজাহাজের ক্রয়াদেশ দিয়েছে। কভিড-১৯-সংক্রান্ত নিষেধাজ্ঞা পেরিয়ে বিভিন্ন এয়ারলাইনস যখন ভবিষ্যতের পুনরুদ্ধারের দিকে নজর রাখছে, সেই সময়ে এটি অনেক বড় ক্রয়াদেশ।










