সীমান্ত ব্যাংক ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের (ডিসিআইএমসিএইচ) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সীমান্ত ব্যাংকের হেড অব বিজনেস মো. শহিদুল ইসলাম ও ডিসিআইএমসিএইচের হেড অব মার্কেটিং মো. হাদিউল করিম খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড এডিসি শরীফ জহিরুল ইসলাম এবং হাসপাতালের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. মুসা আলী।
সীমান্ত ব্যাংক ও ডিসিআইএমসিএইচের মধ্যে এমওইউ স্বাক্ষর
সীমান্ত ব্যাংক ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের (ডিসিআইএমসিএইচ) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।









