সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির প্রধান কার্যালয়ে গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের সিইও মুহাম্মদ নুরুল আলম চৌধুরী। সভায় কোম্পানির বিভিন্ন শাখার প্রধান ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি