স্কয়ার টেক্সটাইলস পিএলসির ২৮তম বার্ষিক সাধারন সভা গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান তপন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, এমডি স্যামুয়েল এস চৌধুরীর, স্বতন্ত্র পরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ। সভায় ঘোষিত ৩০ শতাংশ লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডার অনুমোদন দেন শেয়ারহোল্ডাররা। বিজ্ঞপ্তি
স্কয়ার টেক্সটাইলসের এজিএম অনুষ্ঠিত
স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি গত ৩০ জুন সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী তার শেয়ারহোল্ডারদের জন্যে ১০৫ ভাগ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।









