পিঙ্গেলস-খ্যাত স্ন্যাকস জায়ান্ট কেলানোভা কিনে নিচ্ছে ক্যান্ডি খাতের বড় প্রতিষ্ঠান মার্স। এ চুক্তির মূল্য প্রায় ৩ হাজার ৬০০ কোটি ডলার। শেয়ারপ্রতি ৮৩ ডলার ৫০ সেন্ট নগদ পরিশোধের মাধ্যমে চলতি সপ্তাহে চুক্তিটি সম্পন্ন হতে পারে। এর আগে ২০০৮ সালে ২ হাজার ৩০০ কোটি ডলারে আরেক ক্যান্ডি কোম্পানি রিগলি কিনে নিয়েছিল মার্স। নতুন চুক্তিটি বাস্তবায়ন হলে এটিই হবে স্নিকার্স চকোলেট বারের জন্য বিখ্যাত কোম্পানিটির সবচেয়ে ব্যয়বহুল অধিগ্রহণ। খবর ও ছবি রয়টার্স
৩৬০০ কোটি ডলারে কেলানোভা কিনছে মার্স
পিঙ্গেলস-খ্যাত স্ন্যাকস জায়ান্ট কেলানোভা কিনে নিচ্ছে ক্যান্ডি খাতের বড় প্রতিষ্ঠান মার্স। এ চুক্তির মূল্য প্রায় ৩ হাজার ৬০০ কোটি ডলার।










