উদ্বৃত্ত ওয়াইন ধ্বংস ও প্রস্তুতকারকদের সহায়তায় ২০ কোটি ইউরো ব্যয় করবে ফরাসি সরকার। অতিপরিচিত এ পানীয়ের চাহিদা হ্রাস ও ক্রাপ্ট বিয়ারের প্রতি ভোক্তাদের ঝোঁক বাড়ায় হুমকিতে পড়েছে শিল্পটি। খবর বিবিসি।

অতিউৎপাদন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকেও এ সংকটের কারণ বলা হচ্ছে। তাই এই শিল্পের জড়িতদের উত্তরণে উদ্যোগ নিয়েছে সরকার।

বিক্রি না হওয়া ওয়াইনের পাশাপাশি এই ২০ কোটি ইউরোতে হ্যান্ড স্যানিটাইজার, পরিষ্কারক পণ্য, পারফিউমে ব্যবহৃত অ্যালকোহল কেনা হবে। এছাড়া জলপাইয়ের মতো বিকল্প ফসল উৎপাদনে চাষীদের সাহায্য করা হবে।

ওয়াইন প্রস্তুতকারীরা যেন লোকসানে না পড়েন সেই চিন্তা থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান ফরাসি কৃষিমন্ত্রী মার্ক ফেসনিউ। সঙ্গে বলেন, এ শিল্পের জন্য ভবিষ্যত ও ভোক্তাদের মনোভাবের দিকে লক্ষ্য রাখতে হবে।

গত জুনে ইউরোপীয় কমিশনের এক প্রতিবেদনে দেখা যায়, ইউরোপজুড়ে ওয়াইন উৎপাদন বাড়লেও বিক্রি হ্রাস পেয়েছে। ইতালিতে সাত শতাংশ, স্পেনে ১০ শতাংশ, ফ্রান্সে ১৫ শতাংশ, জার্মানিতে ২২ শতাংশ ও পর্তুগালে কমেছে ৩৪ শতাংশ। আর সামগ্রিক উৎপাদন বেড়েছে ৪ শতাংশ।