বিজিএমইএ কমপ্লেক্সে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) ও বিজিএমইএর যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এসইআইপিতে সুযোগ ও সম্ভাবনা এবং পোশাক শিল্পে সম্ভাব্য ক্যারিয়ার গঠন (অপারচুনিটিস অ্যান্ড প্রসপেক্টাস ইন এসইআইপি অ্যান্ড প্রবাবল ক্যারিয়ার বিল্ডআপ ইন দ্য আরএমজি সেক্টর) শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। সেমিনারে তিনি পোশাক শিল্পের প্রবৃদ্ধি তরান্বিত করতে প্রযুক্তির শক্তিকে কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন। সেমিনারে অতিরিক্ত সচিব ও এসইআইপির নির্বাহী প্রকল্প পরিচালক ফাতেমা রহিম ভীনা, বিজিএমইএর সহসভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম এবং যুগ্মসচিব ও এসইআইপির উপনির্বাহী পরিচালক ডা. মো. সানোয়ার জাহান ভূঁইয়াসহ অংশগ্রহণ করেন। —বিজ্ঞপ্তি
এসইআইপি ও বিজিএমইএর উদ্যোগে সেমিনার
বিজিএমইএ কমপ্লেক্সে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) ও বিজিএমইএর যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।









