শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের উদ্যোগে নাটোরের লালপুরে অবস্থিত ‘নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড’-এর কেইন ক্যারিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে ২০২৩-২৪ মৌসুমের মাড়াই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিএসএফআইসি চেয়ারম্যান শেখ শোয়েবুল আলমের সভাপতিত্বে আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এ সময় বিশেষ অতিথি ছিলেন বিএসআরআই মহাপরিচালক ওমর আলী, জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, উপজেলা চেয়ারম্যান ইসহাক আলী, পৌরসভার মেয়র মুরতজা লিলি, ইউএনও শামীমা সুলতানা, বিএসএফআইসির সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার ও মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা।