পুঁজিবাজারে তালিকাভুক্ত বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের পাশাপাশি এ সিদ্ধান্ত জানিয়েছে ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের প্রতিষ্ঠানটি।

তথ্য অনুসারে, ২০২১ হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৯৯ পয়সা। যেখানে আগের হিসাব বছরে কোম্পানিটির  সমন্বিত ইপিএস) ছিল ১ টাকা ১৪ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৮২ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৯ টাকা ৮০ পয়সায়।