বিশ্বের ব্যস্ততম ১০ বিমানবন্দরের তালিকায় জায়গা করে নিয়েছে ইস্তানবুল এয়ারপোর্ট। সম্প্রতি প্রকাশিত এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনালের (এসিআই) এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর ছিল যুক্তরাষ্ট্রের আটলান্টা এয়ারপোর্ট। তার পরেই রয়েছে যুক্তরাষ্ট্রের অন্য দুই বিমানবন্দর ডালাস ফোর্থ ওয়ার্থ ও ডেনভার। ইস্তানবুল এয়ারপোর্টের অবস্থান সপ্তম। গত বছর বিমানবন্দরটিতে যাত্রী আগমন হয়েছে ৬ কোটি ৪২ লাখ ৯০ হাজার, যা ২০২১ সালের তুলনায় ৭৩ দশমিক ৮ শতাংশ বেড়েছে। ২০২১ সালে ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় ইস্তানবুলের অবস্থান ছিল ১৪তম। এছাড়া ২০২০ সালে বিমানবন্দরটির অবস্থান ছিল ২৮তম। গত বছর বিমানবন্দরটিতে যাত্রী আগমন মহামারী-পূর্ব ২০১৯ সালের তুলনায় ২৩ দশমিক ২ শতাংশ বেড়েছে। আনাদোলু এজেন্সি
বিশ্বের ব্যস্ততম ১০ বিমানবন্দরের তালিকায় ইস্তানবুল এয়ারপোর্ট
বিশ্বের ব্যস্ততম ১০ বিমানবন্দরের তালিকায় জায়গা করে নিয়েছে ইস্তানবুল এয়ারপোর্ট।










