দেশের শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল দিয়েছে এনআরবিসি ব্যাংক পিএলসি। সম্প্রতি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে কম্বল হস্তান্তর করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল।