চলতি বছরের প্রথমার্ধে সৌদি আরবের রেলওয়ে খাতে গত বছরের একই সময়ের তুলনায় ৮৪ শতাংশ যাত্রী বেড়েছে। ৪৪ লাখ যাত্রী যাতায়াত করেছে দেশটির রেলপথে। ট্রেনের ট্রিপ ৪৬ শতাংশ বেড়ে ১৬ হাজার ৪০৪-এ দাঁড়িয়েছে। সৌদি আরব রেলওয়ে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বাশার আল মালিক দাবি করেছেন, দেশের রেলওয়ে খাতের রেকর্ডের পেছনে মূলত হজের মৌসুম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হারমাইন এক্সপ্রেস রুটে ২০২৩ সালে ৩ হাজার ৬২৭টি ভ্রমণ পরিচালিত হয়, যেখানে যাত্রী ধারণক্ষমতা ৭ লাখ ৫০ হাজার। পাশাপাশি আল মাশায়ের আল মুগাদ্দাসাহ মেট্রোতে ২ হাজার ২০৮টি ট্রিপে পরিবহন করা হয়েছে ২১ লাখ ৩০ হাজার যাত্রী। শুধু দ্বিতীয় প্রান্তিকেই সৌদি আরবের রেলওয়ে খাতে ২২ লাখ মানুষ যাতায়াত করেছে। রেল যোগাযোগ দেশটিতে সম্প্রতি খনিজ পদার্থ ও বিভিন্ন পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ মাধ্যমে পরিণত হয়েছে। সৌদি আরবের জাতীয় পর্যটন প্রকল্প অনুসারে, ২০৩০ সাল নাগাদ ১০ কোটি পর্যটক আকর্ষণের পরিকল্পনা নেয়া হয়েছে। আরব নিউজ