পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের চার কার্যদিবসে ১১ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২৩ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৫ কোটি ৮০ লাখ ৯০ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত ১০ সেপ্টেম্বর ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারদর ছিল ৭৭ টাকা ২০ পয়সা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। ডিএসইতে গত বুধবার কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১০২ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৬৫ টাকা ৮০ পয়সা ও ১০৫ টাকা।










