তিনি ২০১৫ সাল থেকে এ ব্যাংকে কর্মরত। ঢাকা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
ব্যাংকিং সুশাসন, ঝুঁকি ব্যাবস্থাপনা, কমপ্লায়েন্স (জিআরসি) এবং কেন্দ্রীয় ব্যাংক খাতে আব্দুল্লাহ-হিল কাফির রয়েছে ২৬ বছরের বেশি অভিজ্ঞতা। তিনি ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। এখানে পল্লী ঋণ ব্যবস্থাপনা, ব্যাংকিং সুপারভিশন, প্রত্যক্ষ ও পোর্টফোলিও বৈদেশিক বিনিয়োগ এবং ট্রানজেকশনাল ব্যাংকিংয়ের নীতিনির্ধারণী ও তদারকিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
পরবর্তী সময়ে সিটিব্যাংক এনএ এবং এইচএসবিসি বাংলাদেশের অপারেশনাল রিস্ক অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোলের (ওআরআইসি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ-হিল কাফি। এ সময় ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো প্রবর্তন, পরিচালন এবং মানি লন্ডারিং ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এক পর্যায়ে তিনি এইচএসবিসি-বাংলাদেশের অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।










