ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) পরিচালনা পর্ষদের ৩৩৬তম সভা সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদের চেয়ারম্যান কে বি এম মঈন উদ্দিন চিশতী সভায় সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে পর্ষদের ভাইস চেয়ারম্যান শিব্বির মাহমুদ ও আনিস সালাউদ্দিন আহমেদ, অডিট কমিটির চেয়ারম্যান এ কে এম শহীদুল হক, পরিচালকদের মধ্যে আফজালুর রহমান, জুলিয়া রহমান, আজগার হায়দার, স্বতন্ত্র পরিচালক ইরতেজা রেজা চৌধুরী এবং এমডি ও সিইও মোহাম্মদ মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।