বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির ৫২তম শাখা হিসেবে ‘মাদারীপুর শাখা’র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নতুন শাখা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহমেদ ইসমেত প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে শাখাটি উদ্বোধন করেন। ব্যাংকের এমডি ও সিইও মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পর্ষদ পরিচালক কেএম তারিকুল ইসলাম ও চয়নূল হক। এ সময় স্থানীয় ব্যবসায়ী, আমন্ত্রিত অতিথি ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের মাদারীপুর শাখা উদ্বোধন
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির ৫২তম শাখা হিসেবে ‘মাদারীপুর শাখা’র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।










