দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ গাড়ি নির্মাতা হুন্দাই মোটর করপোরেশন চলতি সপ্তাহেই নতুন সান্তা ফে উন্মোচনের ঘোষণা দিয়েছে। অভ্যন্তরীণ বাজারে চলতি বছরে ২৮ হাজার সান্তা ফে স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে প্রতিষ্ঠানটি। পঞ্চম প্রজন্মের সান্তা ফে বুধবার থেকে বাজারে পাওয়া যাবে, যা ২০১৮ সালে উন্মোচন করা চতুর্থ প্রজন্মের সান্তা ফে থেকে সম্পূর্ণ আলাদা। হুন্দাইয়ের পরিকল্পনা অনুসারে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপে বাজারজাত করা হবে নতুন মডেলের গাড়িটি। কোরিয়া হেরাল্ড